শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগানে পাওয়া গেছে করোনার ভারতীয় ধরন

Reporter Name
  • সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো এক ব্যক্তি ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনে সংক্রমিত হয়েছেন।

গত ৩০ এপ্রিল মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মুখপাত্র বব হুইটন বলেন, ক্লিনটন কাউন্টির এক ব্যক্তি করোনার ভারতীয় ধরন (বি.১.৬১৭) এ সংক্রমিত হয়েছেন। এটি মিশিগানে শনাক্ত হওয়া করোনার ষষ্ঠ ধরন।

এদিকে ২৯ এপ্রিল পর্যন্ত মিশিগানে যুক্তরাজ্যের (বি.১. ১.৭) ধরনে ৫ হাজার ৬১৬ জন সংক্রমিত হয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার ধরনে সংক্রমিত হয়েছেন ২৬ জন। ব্রাজিল থেকে আসা পি.১ ধরনটি বে কাউন্টির একজন বাসিন্দার শরীরে প্রথম শনাক্ত হয়। এই ধরনে বর্তমানে ৬৬ জন সংক্রমিত হয়েছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার করোনার দুটি ধরন (বি.১. ৪২৭) এবং  (বি.১. ৪২৯)-এ ২৩১ জন সংক্রমিত হয়েছেন।

ওয়েইন কাউন্টিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে (বি.১. ১.৭) ধরনের। এই ধরনে আক্রান্তের সংখ্যা ৫৫৬ এর বেশি। ওয়েইন, ওয়াশটেনা, ম্যাকম্ব এবং জেনেস কাউন্টিতে যুক্তরাষ্ট্রে শনাক্ত ছয়টি ধরনের মধ্যে পাঁচটি ধরনের উপস্থিতি রয়েছে। ক্লিনটন কাউন্টিতে করোনার সবগুলো ধরন শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us