শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“১৭টি দেশে পাওয়া গেছে করোনার ভারতীয় ধরন” : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ বিশ্বের প্রায় ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে। এ নিয়ে সচেতন থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার ডব্লিউএইচও এ তথ্য জানিয়েছে।

মহামারির সাপ্তাহিক আপডেটে করোনার ভারতীয় ধরনের বেশিরভাগই ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে। আর বাকি দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, ইতালি ও কম্বোডিয়া। গতকাল মঙ্গলবার ডাটাবেসে এই তথ্য আপলোড করেছে এই ১৭ দেশ।

ভারতে করোনার যে প্রজাতিটি পাওয়া গিয়েছে সেটি হলো-‘বি.১.১৬৭’। নিজের বৈশিষ্ট্য পাল্টে মারাত্মক হয়েছে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেন। এটি টিকার প্রভাবকেও হার মানিয়ে দিচ্ছে। ভাইরাসের এই ধরনে ভারতে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু। হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। ডব্লিউএইচও বলছে, ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের উপর গবেষণা চালিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us