শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“প্রতিবছর ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবে” : বাইডেন

Reporter Name
  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শরণার্থী অনুমোদনের ক্ষেত্রে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতিই বহাল রাখলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে, প্রতিবছর ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবে দেশটিতে। স্থানীয় সময় গতকাল এ–সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দুই মাস আগে ট্রাম্পের শরণার্থী নীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। শরণার্থী অনুমোদনের সংখ্যা প্রতিবছর ১৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৬৫ হাজার করার কথা বলেছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি থেকে সরে এসে ট্রাম্পের নীতিতেই রইলেন তিনি।

এ নিয়ে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়লে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, “এ অর্থবছরের অবশিষ্ট দিনগুলোর জন্য আগামী ১৫ মে ‘চূড়ান্ত ও বর্ধিত’ শরণার্থী অনুমোদনের সংখ্যা ঘোষণা করা হবে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, “যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ডসংখ্যক অভিবাসী–ঢলের মধ্যে আরও মানুষের অনুমোদন নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন। ফলে, বছরে শরণার্থী অনুমোদনের ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তের পরিবর্তন করলেন না তিনি।” প্রসঙ্গত, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে বিশ্বজুড়ে প্রতিবছর আট কোটি শরণার্থী তৈরি হয়, যার ৮৫ শতাংশকেই আশ্রয় দিতে হয় উন্নত বিশ্বকে।

শরণার্থী অনুমোদন মাত্র ১৫ হাজারে সীমাবদ্ধ করে দেওয়ায় পরামর্শক সংগঠনগুলো ধাক্কা খেয়েছে। তাদের ধারণা ছিল, রিপাবলিকান প্রেসিডেন্টের শরণার্থী নীতি পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেবেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট।

অভিবাসীদের আশ্রয়ের দেওয়ার প্রক্রিয়া থেকে শরণার্থীদের অনুমোদনের ব্যবস্থা আলাদা। শরণার্থীদের অবশ্য বিদেশ থেকে আবেদন করতে হবে এবং যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য ছাড়পত্র লাগবে, অন্যদিকে অভিবাসীরা হচ্ছেন যাঁরা যুক্তরাষ্ট্রের যেকোনো সীমান্তে চলে আসেন এবং আশ্রয়ের জন্য অনুরোধ করেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবেন। বাইডেন নতুন পরিকল্পনায় দেখা গেছে, আফ্রিকা থেকে সাত হাজার, পূর্ব এশিয়া থেকে এক হাজার, ইউরোপ ও মধ্য এশিয়া থেকে দেড় হাজার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে তিন হাজার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে দেড় হাজার এবং অনির্ধারিত অঞ্চল থেকে এক হাজারজনকে নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us