শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফ্রান্সে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে কঠিন চীবরদান

Reporter Name
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বৌদ্ধদের দানোত্তম শুভ কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় সময় রোববার সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ উৎসব। এটা ছিল ফ্রান্সের প্রথম দানোত্তম শুভ কঠিন চীবরদান।

দানোত্তম কঠিন চীবরদান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবরদানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।
ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত এ দানসভায় সভাপতিত্ব করেন মৈত্রী বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী থের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান থেকে ভিক্ষুণী সংঘামিত্রা। মাঙ্গলিক অনুষ্ঠানের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, ভদন্ত, আনন্দ ভিক্ষু বিজয়ানন্দ ভিক্ষু, দেশনা করেন।

বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মঙ্গলাচরণ করেন ভদন্ত কল্যাণরত্ন ভিক্ষু। সুধীর বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনা করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বরণ বড়ুয়া, বরণ সংগীত পরিবেশন করেন রীমা মুৎসুদ্দি। তবলায় সংগত করেন সত্যজিত বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপম বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রিটন বড়ুয়া, উদ্বোধনী বক্তব্য রাখেন রবি বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস বড়ুয়া।

বক্তারা বলেন, চীবরদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দান জন্ম জন্মান্তরে সুফল প্রদায়ী। প্রতিটি বৌদ্ধবিহারে বছরে একবার চীবরদান করা হয়। এদিন বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধগৃহীরা ভিক্ষু সংঘকে চীবরদান করেন। ভিক্ষু সংঘও তাদের বিনয়-বিধানের সব নিয়ম অক্ষুণ্ন রেখে পরিধেয় বস্ত্র হিসেবে এ চীবর গ্রহণ ও ব্যবহার করে। কঠিন চীবরদানের বহুধা গুণের কথা স্মরণে রেখে প্রত্যেক বৌদ্ধ জীবনে অন্তত একবার হলেও চীবরদান করার মানসিকতা পোষণ করেন।
অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ, লাউস, কম্বোডিয়া, ফ্রান্সসহ কয়েকটি দেশের নাগরিক এ উৎসবে অংশ নেন

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us