শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তিন দিনের জন্য কঠোর লকডাউন দেয়া হয়েছে ইতালিতে

Reporter Name
  • রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  করোনা মহামারির প্রথম ধাক্কায় ইউরোপের দেশ ইতালির অবস্থা ছিল নাজেহাল। এর মধ্যেই দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। পরিস্থিতি সামলাতে দেশটিতে তিন দিনের কঠোর লকডাউন জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, আজ রোববার ‘ইস্টার সানডে’র দিনে জনসমাগম ঠেকাতে ইতালিতে লকডাউন জারি করা হয়েছে। দেশটিতে এখন প্রায় প্রতিদিন ২০ হাজারের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। লকডাউন চলাকালীন অপ্রয়োজনীয় ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। লকডাউনে ইতালির গির্জাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে লোকজনকে তাঁদের নিজের এলাকার গির্জায় গিয়ে উপাসনা করতে বলা হয়েছে। ইস্টার সানডে ও সাপ্তাহিক ছুটির পর মাসের শেষ পর্যন্ত ‘অরেঞ্জ জোন’ বা ‘রেড জোন’-এ অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে।

লকডাউনের নতুন ঘোষণা অনুযায়ী অপ্রয়োজনীয় সব দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাফে ও রেস্তোরাঁগুলো ‘টেকওয়ে’ সেবা চালু রাখার শর্তে খোলা থাকবে।

ইউরোপজুড়ে করোনার প্রকোপ ঠেকানোর আপ্রাণ চেষ্টার মধ্যে ইতালি এমন ঘোষণা দিল। বিবিসির তথ্যমতে, ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ।

এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনা মহামারি আঘাত হানে। ইতালির উত্তরাঞ্চলে বেশ কিছু শহরে গত বছরের ফেব্রুয়ারিতে লকডাউন জারি করা হয়। সেখানকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।

পর্যায়ক্রমে পুরো ইতালিতে লকডাউন জারি করে কর্তৃপক্ষ। এরপর গত বছরের জুনে লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় ইতালি। কিন্তু ইতালি এখন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করছে। চলতি মাসের প্রথম দিন দেশটিতে ২৬ হাজার ৬৩৪ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়। ওই দিন ৫০১ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us