শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আল-জাজিরা টিভি ও পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন হলো যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  আল-জাজিরা টিভি ও পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’-এর ভিডিও অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলমসহ পাঁচজন ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট অব মিশিগানে এই মামলার আবেদন করেন। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় রাব্বী আলম নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার আবেদনের বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রাব্বী আলম জানান, মামলার অন্যান্য বাদীদের মধ্যে রয়েছেন শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশন্স নামের সংগঠন।
মামলার বিবাদীরা হলো আল-জাজিরা ইংলিশ, দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে, উল্লেখ করে তথ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে। এ ছাড়া মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী মিশিগানের আদালতে তাঁরা প্রথম মামলার নথি জমা করেছেন। রাব্বী আলম প্রথম আলোকে বলেছেন, দেশের স্বার্থে তিনি ব্যয়বহুল মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছেন। দেশের বাইরে অবস্থানরত কিছু লোকজন দেশের বিরুদ্ধে প্রচারণায় ব্যস্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাব্বী আলম দীর্ঘদিন থেকে মিশিগানে বসবাস করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us