শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাজ্যে শীতে নিম্ন আয়ের পরিবার ২০০ পাউন্ড সহায়তা পাবে

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কস্ট অফ লিভিং অ্যালাউন্স হিসেবে বিভিন্ন পেমেন্ট দেওয়া হচ্ছে। এই শীতে জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য বিশেষ পেমেন্ট দেওয়া হবে। যাদের বিল পরিশোধ করা কঠিন মনে হচ্ছে, তারা তাদের লোকাল কাউন্সিল থেকে ২০০ পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।

এই অক্টোবর থেকে তারা কী ধরনের অফার পাবে, সেটা জানা যাবে।

জানা গেছে, হাউজহোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় শীতকালে এই পেমেন্ট দেওয়া হবে। ব্রিটিশ সরকার এই স্কিম বাড়ানোর পর এই সাপোর্ট দেওয়ার ঘোষণা আসলো।

এতে কম আয়ের একটি পরিবার ২০০ পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। সরকার লোকাল অথোরিটির মাধ্যমে এই অর্থ সহায়তা দিবে। বিভিন্ন কাউন্সিলে পেমেন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে।

জানা গেছে, যেসব মানুষ আর্থিক কষ্টের সম্মুখীন হয়ে খাদ্য কেনা, গ্যাস বিল পরিশোধ করা এবং বিদ্যুতের মতো মৌলিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারছে না, তারাই এই সহায়তা পাবে।

আগামী সপ্তাহগুলোতে সবগুলো লোকাল কাউন্সিল তাদের ওয়েবসাইটে হাউজহোল্ড সাপোর্ট ফান্ডের ব্যাপারে তথ্য আপডেট করবে। এতে কীভাবে এবং কখন আবেদন করতে হবে, সে সম্পর্কে জানা যাবে। তাই এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার বলছে, আপনি আপনার লোকাল কাউন্সিলের কাছ থেকে প্রয়োজনীয় খরচের জন্য সাহায্য পেতে পারেন। আপনি যদি এনার্জি বিল, ওয়াটার বিল, খাদ্য বিল এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম কিনতে না পারেন, তাহলে হাউস হোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় এই আর্থিক সাপোর্ট পাবেন। তাই যেকোনো তথ্যের ব্যাপারে আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us