শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জার্মানিতে সতর্কতা

Reporter Name
  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

লন্ডন অফিস: সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে ন্যাটোর একটি বিমান ঘাঁটিতে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে৷ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কারণে জার্মানিতে সামরিক স্থাপনার ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে৷

রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে সক্রিয় মদত দেওয়া সত্ত্বেও পশ্চিমা বিশ্ব এখনও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েনি৷ কিন্তু মৌখিক প্রতিবাদ ও হুমকির পাশাপাশি রাশিয়া সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে বলে সন্দেহ বাড়ছে৷

জার্মানির কোলন শহরের কাছে এক সামরিক ঘাঁটিতে এমন নাশকতার চেষ্টার পর সে দেশেই ন্যাটোর এক ঘাঁটির ওপর ‘সম্ভাব্য হুমকি’-র মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ প্রায় এক সপ্তাহ আগে কোলোনের ঘাঁটির পানীয় জল স্থাপনার কাছে প্রাচীরে গর্ত আবিষ্কারের পর নাশকতার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে৷

ডয়চে ভেলে জানিয়েছে, জার্মানির পশ্চিমে গাইলেনকিয়র্শেন শহরের কাছে ন্যাটোর বিমানঘাঁটি সম্ভাব্য হুমকির মুখে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে মনে করা হচ্ছে৷ ফলে সতর্কতার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে, যা ‘চার্লি’ নামে পরিচিত৷ এর আওতায় পরিচালনার কাজে সরাসরি যুক্ত কর্মী ছাড়া বাকিদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেই ঘাঁটিতে ন্যাটোর ‘এওয়্যাক্স’ নজরদারি বিমান মোতায়েন রয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us