শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইংল্যান্ডে স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা দেওয়া যাবে না

Reporter Name
  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের বিদ্যালয়গুলোর জন্য নতুন এক খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, সেখানকার স্কুলগুলোতে লিঙ্গ পরিচয় সম্পর্কিত শিক্ষা দেওয়া যাবে না। সরকারি বিভিন্ন সূত্র বুধবার ৯ বছরের কম বয়সীদের জন্য যৌন শিক্ষা, সেই সঙ্গে লিঙ্গ পরিচয় সম্পর্কে শিক্ষা দেওয়া নিষিদ্ধ করার পরিকল্পনার কথা বিবিসি নিউজকে জানিয়েছিল। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, শিশুরা বিরক্তিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসবে না, নতুন নির্দেশিকা তা-ই নিশ্চিত করবে। শিক্ষকদের কয়েকজন বলেন, ব্যাপক সমস্যা হচ্ছে, তার প্রমাণ নেই। পরিকল্পনা অনুযায়ী, মাধ্যমিক-বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোটেক্টেড ক্যারেক্টারিসটিক্স বা সুরক্ষিত বৈশিষ্ট্য সম্পর্কে শিখবে, যেমন যৌন অভিযোজন, লিঙ্গ পুনর্নির্ধারণ। শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বিবিসি ব্রেকফাস্টকে বলেন, বায়োলজিক্যাল সেক্স হলো সম্পর্ক, যৌনতা ও স্বাস্থ্য শিক্ষার ভিত্তি- এসব বিতর্কিত দৃষ্টিভঙ্গি (শেখানো) নয়। সরকার বলছে, হালনাগাদ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বিদ্যালয়গুলো লিঙ্গ পরিচয় ধারণার শিক্ষা দিতে পারবে না। সন্তানদের বিদ্যালয়ের শিক্ষার উপকরণে কী থাকছে, সন্তান কী শিখছে, তা যাতে সহজেই অভিভাবকরা জানতে পারেন, সেজন্য নিয়ম আরও কঠোর করেছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us