শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্রিটেনে ৪ জুলাই নির্বাচন, হেরে যাবে সুনাকের দল!

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার ঘোষণা করেছেন যে ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচন নির্দিষ্ট করবে কারা ব্রিটেন শাসন করবে। তার বিভক্ত এবং হতাশ কনজার্ভেটিভ পার্টি ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার হেরে যেতে পারে বলে মনে হচ্ছে। সুনাকের এই ঘোষণায় অনেকেই, বিশেষত যারা ভাবছিলেন যে শরত্কালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, তারা বিস্মিত হন। সুনাক তার ঘোষণায় বলেন, ‘এখনই সেই মুহূর্ত যখন ব্রিটেন তার ভবিষ্যত্ বেছে নেবে।’ তিনি অর্থনৈতিক সুসংবাদের দিনে এই কথা বলেন এবং আশা করছেন যে দোদুল্যমান ভোটদাতাদের তার ক্ষমতাসীন থাকার সময় তুলনামূলকভাবে একটি সাফল্যের কথা তিনি স্মরণ করিয়ে দিতে পারছেন। কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে সুনাক প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যান এবং বিক্ষোভকারীদের আওয়াজে তিনি প্রায় হারিয়ে যান। তারা গাইছিল, ‘থিংস ক্যান ওনলি গেট বেটার’। টনি ব্লেয়ারের সময় থেকেই এটি লেবার পার্টির নির্বাচনী প্রচার অভিযানের একটি গান।সুনাকের মধ্য-ডানপন্থী দলটি দেখতে পাচ্ছে যে তাদের প্রতি সমর্থন ধীরে ধীরে কমে আসছে। তারা গত দু বছরে অর্থনীতির নিম্নগতি, ন্যায় নীতি বিষয়ে দুর্নাম এবং নেতাদের বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার মতো অনেকগুলো সঙ্কট মোকাবেলা করার চেষ্টা করেছে। মধ্য বামপন্থী দল লেবার পার্টি সুনাকের দলকে পরাস্ত করতে পারবে বলে অনেকেই মনে করেন। লেবার নেতা কেইর স্টার্মার বলেন তার দল স্থিতিশীলতা নিয়ে আসবে। স্টার্মার আরো বলেন, ‘একত্রে আমরা এই বিশৃঙ্খলা বন্ধ করতে পারবো, আমরা পরিবর্তন আনতে পারবো, আমরা ব্রিটেনের পুনঃনির্মাণ শুরু করতে পারবো এবং আমাদের দেশে পারিবর্তন আনবো।’ জীবনযাপনের ব্যয়ের ঊর্ধ্বগতি এবং ইউরোপ থেকে ঝুঁকিবহল ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয় প্রার্থী ও অভিবাসন প্রার্থীদের বিষয়ে গভীর বিভাজনের পাটভূমিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঘোষণাটি এমন এক দিনে এলো যখন সরকারি হিসাবে দেখা যাচ্ছে যে ব্রিটেনে মুদ্রাস্ফীতির কমে গিয়ে এখন দাঁড়িয়েছে ২.৩%-এ।এটি গত তিন বছরে সর্বনিম্ন হার। সমগ্র যুক্তরাজ্য জুড়ে ভোটদাতারা হাউস অফ কমন্সের জন্য পাঁচ বছর মেয়াদের জন্য ৬৫০ জন সদস্যকে নির্বাচিত করবেন। যে দলটি কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এককভাবে কিংবা জোট গঠন করে আগামী সরকার গঠন করবে এবং তাদের নেতাই হবেন প্রধানমন্ত্রী।

সূত্র : ভয়েস অব আমেরিকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us