শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প গোপনে টিকা নিয়েছিলেন

Reporter Name
  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ  হোয়াইট হাউস ছাড়ার আগে গত জানুয়ারি মাসে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিস্তারিত কোনো কিছু না জানিয়ে ট্রাম্পের ওই উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছিলেন।’

২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জো বাইডেন। অভিষেকের আগে গত ২১ ডিসেম্বর তিনি প্রকাশ্যে করোনার টিকা নেন, কিন্তু ট্রাম্পের টিকা গ্রহণের বিষয়টি আগে প্রকাশ হয়নি।

হোয়াইট হাউস ছাড়ার পর গত রোববার দেওয়া প্রথম বক্তব্যে ট্রাম্প বলেন, প্রত্যেকের উচিত কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেওয়া।

তবে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের টিকা নেওয়ার খবরে ‘সংশয়’ প্রকাশ করেছেন তাঁর কয়েকজন সমর্থক।

গত অক্টোবরের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের উপকণ্ঠে এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ৯৩ লাখ। বিশ্বে মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে এগিয়ে আছে দেশটি।

শুরু থেকে মহামারি পরিস্থিতি মোকাবিলায় নানা সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক ও লকডাউনবিরোধী অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেন তিনি।

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে বারবার আঙুল তুলে বেইজিংয়ের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে ট্রাম্পের হারার অন্যতম কারণ হিসেবে দেখা হয় করোনা পরিস্থিতি নিয়ে তাঁর ব্যর্থতাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us