শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগানে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী বাঙ্গালি নিহত ও ৫ জন আহত

Reporter Name
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
Screenshot

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রবাসী বাঙ্গালি বলে জানা গেছে। তার নাম মাহিদুল ইসলাম সুজন। ঘটনাটি ঘটেছে ডেট্রয়েটের কনান্ট রোড ও ম্যাকনিকলস রোডের সংযোগস্থলের কাছে (ডেট্রয়েট দুর্গা টেম্পলের কাছে)। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি সংবাদ মাধ্যমকে জানান, একটি সন্দেহজনক গাড়ীর যাত্রীদের পুলিশ তাড়া করলে দ্রুত গতিতে গাড়ীটি পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল ইন্টারসেকশানে দাড়িয়ে থাকা মাহিদুল ইসলাম সুজনের গাড়ীতে আঘাত করে এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় ও তার বাবাসহ আরো ৪ জন আহত হন। এ দুর্ঘটনায় এখানে থাকা ৬টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়। হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিহত ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মিশিগান স্টেট পুলিশ ও ডেট্রয়েট পুলিশ বিভাগ হ্যামট্রাম্যাক পুলিশকে এ ঘটনার তদন্তে সাহায্য করছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এদিকে এ অনাকাঙ্খিত মৃত্যুতে বৃহত্তর ডেট্রয়েটের বাঙ্গালি কমুউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সর্বত্র এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সুজনের গ্রামের বাড়ী সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us