শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক সভা ও আলোচনা অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের  হ্যামট্রাম্যাক সিটির সিটি হলের সামনে গত ১৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক সভা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ১৫ই আগষ্টে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চাঁন। আলোচনা অনুষ্টানে বক্তারা বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশটির স্বপ্নদ্রষ্টা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলা, বাঙালি ও বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, ’৭৫ থেকে ৯০ সাল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ ছিলেন কিন্তু তিনি ছিলেন বাঙালির মননে, হ্রদয়ে। আওয়ামী লীগ উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন, বারবার এই সংগঠনের উপর ঝড়ঝঞ্জা এসেছে কিন্তু বারবার দলটি ঘুরে দাড়িয়েছে। এবারো সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঘুরে দাড়াবে কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর ও স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মোছা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।

অনুষ্টানে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us