শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগান মাতিয়ে গেলেন কুমার বিশ্বজিত

Reporter Name
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ারে গত ৩ ‌ও ৪ আগষ্ট শনি ও রোববার বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর উদ্যোগে ১৫তম ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ (দুইদিনব্যাপী মেলা) অনুষ্টিত হয়েছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলেছে। মিশিগানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে   প্রবাসী বাঙ্গালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। রোববার সন্ধ্যায় মেলায় গিয়ে দেখা যায় মানুষের ঢল নেমেছিলো। ছন্দে

বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায় মেলায়   সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ। আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা, সব মিলিয়ে এবারের এ মেলা ছিল জমজমাট। এ মেলায় ব্যতিক্রমী কিছু কার্যক্রম চোখে পড়েছে, এর মধ্যে হচ্ছে, ভোটার রেজিষ্ট্রেশান। অনেকেই এখান থেকে ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধন করান, এছাড়াও এন,ওয়াই,এক্স নামক গাড়ীর যন্ত্রাংশ

প্রস্তুতকারী একটি কোম্পানী মেলায় একটি স্টল দিয়েছেন, তারা এখানে চাকরি প্রত্যাশীদের নাম নিবন্ধন করেছেন যাদেরে পরবর্তী সময়ে কাজের জন্য ডাকা হবে বলে এই প্রতিবেদকে  জানিয়েছেন ঐ কোম্পানির একজন কর্মকর্তা। মেলায় ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের দোকান। মেলায় ছিল আকর্ষণীয় রাফেল ড্র। মেলাকে সুন্দর ও আকর্ষণীয় করতে স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ কাজ  করেছেন। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেছেন এছাড়াও অতিথি শিল্পী হিসেবে ছিলেন  বাউল কালা মিয়া, চির সবুজ গায়ক কুমার বিশ্বজিতসহ আরো অনেকে। কুমার বিশ্বজিত গান শুরুর আগে কোটা আন্দোলনে নিহত ছাত্রজনতার উদ্দেশ্যে ৩০ সেকেন্ড নীরবতা পালন করত

সবাইকে অনুরোধ করলে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শকশ্রোতা দাড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তার ছেলের ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর গত  ১৮ মাস কোন গান করতে পারেননি। তিনি একে একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে জীবনের ছোট ছোট গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করেন। মাঠে উপস্থিত দর্শকশ্রোতারা তার গানের সাথে কন্ঠ মিলিয়ে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us