শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দিল্লির নিরপরাধ মুসলিমদের মুক্তিতে জমিয়তের আইনি তৎপরতা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নিরপরাধ মুসলমানদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি।

বৃহস্পতিবার তিনি বলেন, নিম্নআদালত ও দিল্লি হাইকোর্ট মোট ৩০ জনকে জামিন দিয়েছেন এবং কারাগার থেকে নিরপরাধীদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  ইতিমধ্যে একজন অভিযুক্তকে কারাগার থেকে মুক্তিও দেয়া হয়েছে।

 

দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক আরও ২৪ জনের জামিনের জন্য কাজ করছে জমিয়তে উলামায়ে হিন্দ।

দিল্লি হাইকোর্টের বিচারপতি শ্রীশ কেটের বেঞ্চ, আসামি রেহান পারধনের জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া আরশাদ কাইয়ুম, ইরশাদ আহমেদ, মোহাম্মদ রেহান, রিয়াসত আলী, শাহ আলম, রশিদ সাইফী ও জুবায়ের আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে।

দিল্লি হাইকোর্ট এবং নিম্নআদালত ২৫ হাজার টাকার ব্যক্তিগত জামানতে অভিযুক্তদের জামিন দেন। যদিও পাবলিক প্রসিকিউটর অভিযুক্তদের জামিনে মুক্তি দেয়ার বিরোধিতা করেছিলেন।

তিনি আদালতকে বলেছিলেন যে, আসামিদের জামিনে মুক্তি শান্তি বিঘ্নিত করতে পারে। তবে আদালত আসামিদের আইনজীবীদের যুক্তির সঙ্গে একমত হয়ে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।

জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষে অ্যাডভোকেট জহির-উদ-দ্বার বাবর চৌহান ও তার সহকারী আইনজীবী অ্যাডভোকেট দীনেশ আদালতকে বলেছিলেন যে, এ মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দায়ের করা হয়েছে।

অথচ এসব অভিযোগ প্রত্যক্ষভাবে প্রমাণিত নয়। সুতরাং তাদের জামিনে মুক্তি দেয়া উচিত।

অভিযুক্তদের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র নিয়ে দাঙ্গা, উত্তেজনাপূর্ণ পদার্থের সাহায্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা অগ্নিসংযোগ, অবৈধ জমায়েত দেখিয়ে মামলা করেছে দিল্লি পুলিশ।

এদিকে এ মামলায় বিনা অপরাধে তিন মাসেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন অনেক মুসলিম।

জমিয়তে উলামায়ে হিন্দের মাধ্যমে দিল্লি হাইকোর্ট ও দায়রা আদালত এ পর্যন্ত ৩০টি জামিন আবেদন মঞ্জুর করেছে।

প্রসঙ্গত দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কয়েকশ মুসলমানের পক্ষে লড়াই করছে জমিয়তে উলামায়ে হিন্দ।

সংগঠনটির সভাপতি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেছেন, নিরপরাধীদের প্রতি ন্যায়বিচার না করা পর্যন্ত আমাদের আইনি লড়াই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us