শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নতুন আরেক ধরণের করোনা ভাইরাসের সন্ধান যুক্তরাজ্যে

Reporter Name
  • বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে যুক্তরাজ্যেও। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে হ্যানকক বলেন, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত দুজন রোগীর সন্ধান মিলেছে। তারা উভয়ই দক্ষিণ আফ্রিকায় কয়েক সপ্তাহ আগে সফর করেছেন।

হ্যানকক আরো বলেন, এটা অনেক সংক্রামক । যুক্তরাজ্যে যে নতুন ধরণের করোনা পাওয়া গেছে এটি তার চেয়েও বেশি সংক্রামক।

সংবাদ সম্মেলনে নতুন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে হ্যানকক বলেন, এখনই ছেড়ে দেবেন না।

করোনা ভাইরাসের নতুন ধরণ দক্ষিণ আফ্রিকাতে দ্রুত করোনার সংক্রমণ বাড়াচ্ছে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে যুক্তরাজ্যেও করোনা ভাইরাসের নতুন এক ধরণের সন্ধান পাওয়া যায়। যেটি ইংল্যান্ডের কিছু অংশে দ্রুত করোনা ছড়াচ্ছে বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। বিবিসি,টেলিগ্রাফ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us