শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভয়াবহ বিপর্যয়ে সুনাকের কনজারভেটিভ পার্টি

Reporter Name
  • শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

চরম বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কনজারভেটি পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে টরি শিবিরে ধস নেমেছে। ইংল্যান্ড ও ওয়েলসে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০৭টি কাউন্সিল ও ১টি সংসদীয় আসনের উপনির্বাচনে চরম বিপর্যয় ঘটেছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ।

এই নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টিও কনজারভেটিভ পার্টিকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করেছে।

গত ৪০ বছরে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি।
স্থানীয় সময় আজ শনিবার বেলা ২টা পর্যন্ত ১০৭টি কাউন্সিলের মধ্যে ১০৩টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয়। সবশেষ ফলাফলে দেখা যায়, স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টি ১ হাজার ৬১টি কাউন্সিলর পদে জয় লাভ করেছে। ৫০৮টি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ৫০৪ কাউন্সিলর পদ নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ২২৫, গ্রিন পার্টি ১৭৩ ও রেসিডেন্স অ্যাসোসিয়েশন ৪৮টি কাউন্সিলর পদে বিজয়ী হয়েছে।

ফল নিয়ে হতাশা প্রকাশ করে ঋষি সুনাক বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি বড় জয় পেলেও আগামী জাতীয় নির্বাচনে জনগণ কনজারভেটিভ পার্টিকেই ভোট দেবে। কারণ, কনজারভেটিভ পার্টি আলোকিত ব্রিটেন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

এদিকে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ঋষি সুনাককে আগাম জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us