শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মোদির আমন্ত্রণে সাড়া দিলেন বরিস, আসবেন ভারতে

Reporter Name
  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৬২ বার পড়া হয়েছে

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর আসছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরের কথা রয়েছে জনসনের।  প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ভারত সফর করবেন। খবর-রয়টার্স।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের  অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

নির্ধারিত ওই সফরে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়া আসার পর থেকেই বরিস জনসন বলে আসছিলেন যে, তিনি নতুন নতুন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। করোনাভাইরাস মহামারির কারণে তার সেই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়েছে। ইতোমধ্যেই, যুক্তরাজ্যের অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us