শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সোমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন

Reporter Name
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

আগামী সোমবার সন্ধ্যায় নির্ধারণ হচ্ছে কে হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস অথবা একই দলের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। ধারণা করা হচ্ছে, লিজ ট্রাস হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের অন্তত দুইজন আইনপ্রণেতার সমর্থন রয়েছে এমন যে কোনও পার্লামেন্ট সদস্য বর্তমান পরিস্থিতিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন। বরিসের পদত্যাগের ঘোষণার পর শুরু হয় পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।

এরই অংশ হিসেবে গত দুই মাসের নির্বাচনি প্রচারণা শেষে ভার্চুয়ালি ও ডাকযোগে কনজারভেটিভ পার্টি সদস্যদের ভোটাভুটি চলে। তা শেষ হয়েছে শুক্রবার বিকাল ৫টায়।

কোভিড বিধিনিষেধ ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে মদপানের পার্টি আয়োজন করায় চরম বিতর্ক পড়েন বরিস জনসন। নিজের ও বিরোধী দলের আইনপ্রণেতাদের চাপের মুখে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বরিস। তবে নতুন প্রধানমন্ত্রী না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us