শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মাটির গল্প বলা সিনেমা জয় করল বার্লিন

Reporter Name
  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সিমনের এই গল্প কাল্পনিক নয়। এইডসে আক্রান্ত মা–বাবা মারা যাওয়ার পর তাঁর চাচার কাছে বড় হয়েছিলেন সিমন। তাঁর চাচা ছিলেন পিচ চাষি। তিনি দেখেছেন কীভাবে দিন দিন গায়েব হয়ে যাচ্ছে কৃষিকাজের মতো প্রাচীন পেশা। সিমনের আগের ছবিটিও যেন তাঁর জীবনকে আঁকে। এইডসে আক্রান্ত মৃত মা–বাবার ছয় বছরের সন্তানের তার চাচার কাছে বেড়ে ওঠার কাহিনি নিয়ে সিমন বানিয়েছিলেন ‘সামার ১৯৯৩’। এ ছবিও বার্লিনে ‘সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য’ পুরস্কার পেয়েছিল।
নিজের মাটির কথা বলা কতটা গুরুত্বপূর্ণ, বার্লিন মঞ্চে সেটি ঘোষণা করলেন সিমন। তিনি বলেন, ‘আমি এই পুরস্কার উৎসর্গ করছি সব কৃষিজীবী পরিবারকে। তারা প্রতিদিন জমিতে কৃষিকাজ করে বলেই আমাদের পাতে ফলফলাদি আসে।’ তিনি মনে করেন, এমন একটা বিশ্বকে এ ছবির মাধ্যমে তিনি চিত্রায়িত করতে চেয়েছেন, যা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে।

কারলা সিমনের ছবিগুলোর গল্প যেন ‘জীবন থেকে নেয়া’

কারলা সিমনের ছবিগুলোর গল্প যেন ‘জীবন থেকে নেয়া’

আমি এই পুরস্কার উৎসর্গ করছি সব কৃষিজীবী পরিবারকে। তারা প্রতিদিন জমিতে কৃষিকাজ করে বলেই আমাদের পাতে ফলফলাদি আসে।

উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার গেছে কোরিয়ান নির্মাতা হং সাং সুর কাছে। ‘দ্য নভেলিস্ট’স ফিল্ম’ পেয়েছে প্রধান বিচারকের রায়ে রৌপ্য ভালুক। মেক্সিকোর নির্মাতা নাটালিয়া লোপেজ তাঁর ‘রোব অব জেমস’ ছবির জন্য পেয়েছেন বিচারকদের রায়ে রৌপ্য ভালুক। সেরা পরিচালক হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন ‘বোথ সাইড অব দ্য ব্লেড’ ছবির জন্য ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনি।

সেরা পরিচালক হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন ‘বোথ সাইড অব দ্য ব্লেড’ ছবির জন্য ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনি

সেরা পরিচালক হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন ‘বোথ সাইড অব দ্য ব্লেড’ ছবির জন্য ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনি

বার্লিনে সেরা অভিনয়শিল্পী ও সেরা সহ–অভিনয়শিল্পী হয়েছেন দুজনই নারী। সেরা অভিনয়শিল্পীকে বাছাই করতে লিঙ্গসমতায় বিশ্বাস করে বার্লিন কর্তৃপক্ষ। পুরুষ-নারীর ভেদ নয়, সেরা অভিনয়শিল্পীকে বাছাই করেছে তারা। তবে এবারের উৎসবের সেরা পুরস্কারগুলো গেছে নারীদেরই হাতে। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী ও সেরা সহ–অভিনয়শিল্পী—সবই নারী। প্রধান অভিনয়শিল্পী হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন জার্মান–তার্কিশ অভিনেত্রী মেলটেম কাপটান। ‘রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ’ ছবিতে অনবদ্য অভিনয় তাঁকে এ পুরস্কার এনে দিয়েছে। সহ–অভিনয়শিল্পী হিসেবে রৌপ্য ভালুক গেছে ইন্দোনেশিয়ান অভিনেত্রী লাওরা বাসুকির কাছে। ইন্দোনেশিয়ার নির্মাতা কামিলা আনডিনির ‘বিফোর, নাউ অ্যান্ড দেন’ ছবিতে অভিনয় করেছেন লাওরা।

এবারের উৎসবে ছিল বাংলাদেশের অংশগ্রহণও। বার্লিন যৌথ প্রযোজনার বাজারে উপস্থাপনের (পিচিং) জন্য নির্বাচিত হয় রুবাইয়াত হোসেনের প্রকল্প ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। যৌথ প্রযোজনার বাজারে এবার ৩৪টি দেশের ৩২টি প্রকল্প ডাক পেয়েছে।

বার্লিন যৌথ প্রযোজনার বাজারে উপস্থাপনের (পিচিং) জন্য নির্বাচিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বার্লিন যৌথ প্রযোজনার বাজারে উপস্থাপনের (পিচিং) জন্য নির্বাচিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিজয়ীদের তালিকা
আন্তর্জাতিক বিচারকদের রায়ে বিজয়ী
সেরা ছবির জন্য স্বর্ণ ভালুক
‘আলকারাশ’, পরিচালক: কারলা সিমন
প্রধান বিচারকের রায়ে রৌপ্য ভালুক
‘দ্য নভেলিস্ট’স ফিল্ম’, পরিচালক: হং সাং সু
বিচারকদের রায়ে রৌপ্য ভালুক
‘রোব অব জেমস’, পরিচালক: নাতালিয়া লোপেজ
সেরা পরিচালকের জন্য রৌপ্য ভালুক
ক্লায়ার ডেনি, ছবি: ‘বোথ সাইড অব দ্য ব্লেড’
সেরা অভিনয়শিল্পীর জন্য রৌপ্য ভালুক
মেলটেম কাপটান, ছবি: ‘রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ’
সেরা সহ–অভিনয়শিল্পীর জন্য রৌপ্য ভালুক
লাওরা বাসুকি, ছবি: ‘বিফোর, নাউ অ্যান্ড দেন’
চিত্রনাট্যের জন্য রৌপ্য ভালুক
লায়লা স্টিলা, ছবি: ‘রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ’
অসাধারণ শৈল্পিক অবদানের জন্য রৌপ্য ভালুক
রিথি পান, ছবি: ‘এভরিথিং উইল বি ওকে’
বিশেষ পুরস্কার
‘আ পিস অব স্কাই’, পরিচালক: মিখায়েল কহ

প্রধান অভিনয়শিল্পী হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন জার্মান–তার্কিশ অভিনেত্রী মেলটেম কাপটান

প্রধান অভিনয়শিল্পী হিসেবে রৌপ্য ভালুক পেয়েছেন জার্মান–তার্কিশ অভিনেত্রী মেলটেম কাপটান

এনকাউন্টারস বিচারকদের রায়ে বিজয়ী
সেরা ছবি
‘মুতসেনবাহা’, পরিচালক: গুথ বেকারমান
সেরা পরিচালক
সিরিল শাবলিন, ছবি: ‘আনরেস্ট’
বিশেষ বিচারক পুরস্কার
‘সি ইউ ফ্রাইডে রবিনসন’, পরিচালক: মিত্রা ফারাহানি

জিডব্লিউএফএফ সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য পুরস্কার
‘সোনে’, পরিচালক: কুর্ডুউইন আইয়ুব
বার্লিনালে প্রামাণ্যচিত্র পুরস্কার
‘দ্য মিয়ানমার ডায়েরিজ’, পরিচালনা: দ্য মিয়ানমার কালেকটিভ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিচারকদের রায়ে বিজয়ী
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য স্বর্ণ ভালুক
‘ট্র্যাপ’, পরিচালক: আনাস্তাসিয়া ভেবার
বিচারকদের রায়ে রৌপ্য ভালুক
‘সানডে মর্নিং’, পরিচালক: ব্রুনো রিবেরো

জিডব্লিউএফএফ সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য পুরস্কার পেয়েছে কুর্ডুউইন আইয়ুবের  ‘সোনে’

জিডব্লিউএফএফ সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য পুরস্কার পেয়েছে কুর্ডুউইন আইয়ুবের 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us