শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

Reporter Name
  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। এ খবরে এক দিনে শেয়ার বাজারে ফেসবুকের বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন ডলারের বেশি। একই সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদ কমেছে ৩ হাজার ১০০ কোটি ডলার।

ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

বিষয়টি জাকারবার্গের জন্য বেশ উদ্বেগের বিষয়ই বটে, গত বছরের নভেম্বরেই শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়।

এক প্রতিবেদনে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। এ খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে ফেসবুকের মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us