ডেস্ক রিপোর্ট : বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা মিলিয়ন মিলিয়ন। কেউ রিল বানিয়ে, কেউ ডেইলি ব্লগ শেয়ার করেই জনপ্রিয়তা অর্জন করছেন। বর্তমানে এ ভাবেই রোজগার করছেন অনেকেই। এবার সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারির জন্যে সুখবর। ইনস্টাগ্রাম নিয়ে আসছে নতুন ফিচার। যার সাহায্যে বদলে যেতে পারে ব্যবহার কারীদের অভিজ্ঞতা।
ইনস্টাগ্রাম-এর ইউজারদের এক্সপেরিয়েন্স হবে আরও উন্নত! আসছে এক বড় আপডেট। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই তাদের Recommendation সেটিংস রিসেট করতে পারবেন। এতে তারা নিজেদের পছন্দমতো কনটেন্ট দেখতে পাবেন এবং অপ্রয়োজনীয় কনটেন্ট এড়িয়ে যেতে পারবেন। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা Explore, Reels এবং Feed-এ দেখানো সবগুলি Recommendation-কে রিসেট করতে পারবেন।
পাশাপাশি, পোস্ট বা স্টোরির উপর অপ্রয়োজনীয় কনটেন্ট দেখতে না চাওয়া ব্যবহারকারী রা পাবেন Not Interested অপশন। ফলে ইউজাররা নিজেদের পছন্দের কনটেন্টের বেশি দেখতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এই আপডেট বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা নিরাপদ থাকতে পারেন। শীঘ্রই এই ফিচারটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। তবে নতুন আপডেট আসার পরেও Recommendation সিস্টেম বজায় থাকবে। পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানোর জন্য Interested এবং Not Interested অপশন পাবেন। ব্যবহারকারীরা পোস্টের কোণায় থাকা তিনটি ডট-এ ক্লিক করে এই অপশনগুলি নির্বাচন করতে পারবেন।
এছাড়াও নতুন ফিচারে ব্যবহারকারীরা নিজেদের ফলো করা অ্যাকাউন্টগুলি রও রিভিউ করতে পারবেন। যাদের কনটেন্ট তারা দেখতে চান না, সেই অ্যাকাউন্টগুলিকে সহজেই এড়িয়ে যেতে পারবেন। এছাড়া Recommendation রিসেট করার সময় ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে কনটেন্ট সাজানো হবে। ইতিমধ্যেই কিছু দেশের তরুণ ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের এই আপডেট পেয়েছেন। শীঘ্রই ইনস্টাগ্রাম Transparency Center-এ একটি নতুন পেজ যুক্ত হবে, যেখানে কিশোর-কিশোরীদের সঠিক কনটেন্ট দেখতে সাহায্য করার জন্য টুল ও সুরক্ষার ব্যবস্থা থাকবে।
Leave a Reply