শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চলে এল গুগল জেমিনি ২.০! কী কী রয়েছে নতুন এই চ্যাটবটে

Reporter Name
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলেজেন্সির দুনিয়ায় বেশ প্রসিদ্ধ গুগলের চ্যাটবট জেমিনি। এবার সেই জেমিনির দ্বিতীয় জেনারেশন নিয়ে এল গুগল। লঞ্চ করল গুগল জেমিনি ২.০। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল তার এআই চ্যাটবট জেমিনি ২.০ লঞ্চ করে জানিয়েছে, এই নতুন সংস্করণ এতটাই শক্তিশালী হবে যে মানুষের সাহায্য ছাড়াই অনেক কাজ সম্পন্ন করতে পারবে। অর্থাৎ এমন কিছু ফিচার আছে যা আপনি কল্পনাও করতে পারছেন না।

গুগল জেমিনি ২.০-এর মধ্যে রয়েছে বিশদে গবেষণা, প্রজেক্ট অ্যাসট্রো, জেমিনি ২.০ ফ্ল্যাশ আরও অনেক কিছু। মানুষের হস্তক্ষেপ কম থাকবে বলে দাবি জেমিনি ২.০-এর। জেমিনি ২.০ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই যে তারা নিজেদের প্রতিযোগী ওপেন এআই ও মেটা এআই-এর থেকে অনেকটা এগিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

কী কী বৈশিষ্ট্য আছে এই গুগল জেমিনি ২.০তে?

১। জেমিনি ২.০ ইউনিভার্সাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। এর নিজস্ব চিন্তাশক্তি আছে। যা জেমিনি ব্যবহারকারীর চাহিদা ও পছন্দকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। এমনকি ব্যবহারকারীর নির্দেশ বুঝে তার মতো করে ভাবার চেষ্টা করবে।

২। জেমিনি ২.০ তে থাকছে জেমিনি ২.০ ফ্ল্যাশ। যা মাল্টিমোডাল একাধিক কাজ করতে সক্ষম। অর্থাৎ প্রম্পট অনুসারে টেক্সট, ইমেজ, ভিডিও একসাথে কম্পাইল করে এবং একটি রিপোর্ট দিতে পারবে।

৩। জেমিনি ২.০ যে কোনও প্রম্পটে গভীর গবেষণাও করবে। রয়েছে যে কোনও বিষয়ের উপর দীর্ঘ উত্তর দেয়া এবং জটিল নির্দেশাবলী বোঝার ক্ষমতা।

৪। আপনার প্রয়োজন বুঝে আপনার কল ধরা তার উত্তর দেয়ার কাজ করতে পারবে, জেমিনি ২.০।

৫। এআই জেমিনি ২.০ তে আছে এজেন্টের সুবিধাও। যা বাস্তবে জেমিনি ২.০তে বর্তমান নানা ধরনের সফ্টওয়্যার সরঞ্জাম। একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম এই এজেন্ট।

৬। ওয়েব ব্রাউজিং-এর সময় গ্রাহকের সুবিধার জন্য জেমিনি ২.০তে থাকবে প্রজেক্ট মেরিনার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us