শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মোটা অংকের জরিমানার মুখে মেটা

Reporter Name
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসাসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের ওপর অন্যায্য শর্ত আরোপ করেছে মেটা। যা বিশ্বাসবিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল) লঙ্ঘন। আর ক্ষমতার সেই অপব্যবহারের কারণেই মেটার ওপর ৭৯ কোটি ৭৭ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জারি করে বিবৃতিতে বলা হয়, অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের ওপর অন্যায্য শর্ত আরোপ করে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসবিরোধী আইন লঙ্ঘন করেছে মেটা। এ কারণে সংস্থাকে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us