শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা থাবায় শঙ্কিত শোবিজ অঙ্গন

Reporter Name
  • বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ করোনার নতুন ঢেউ বলিউড-টালিউডের মতো ঢালিউড তারকাদেরও রীতিমতো কাবু করে ফেলেছে। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা করোনা আক্রান্ত হয়েছেন।

বর্তমানে অভিনেতা তুষার খান এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শাবনাজের স্বামী অভিনেতা নাঈম বলেন, ‘হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবনাজকে। তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক।’ এছাড়া কারোনা আক্রান্তের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, নির্মাতা অমিতাভ রেজা ও কণ্ঠশিল্পী ন্যান্সি।

অন্যদিকে বিদ্যা সিনহা মিমের বিয়েতে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হন একঝাঁক তারকা। গতমাসে রাজধানীর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন মিম। এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। অনুষ্ঠানের পর একে একে আক্রান্তের খবর এসেছে। সেই দলে রয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, অভিনতো সজল, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও তার স্ত্রীসহ অনেকে। এর বাইরে ক’দিন আগেই করোনা মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে করোনা মুক্ত হলেও এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

কলকাতায় অবস্থান করা অভিনেত্রী মিথিলাও চলতি মাসে করোনার কবলে পড়েন। স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর করোনায় আক্রান্ত হন মিথিলা। বিষয়টি মিথিলা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। এর ৮ জানুয়ারি নিজের করোনা আক্রান্তের কথা জানান মিথিলা।

এদিকে দেশের তারকাদের একের পর এক করোনা আক্রান্তের খবরের মাঝেই আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পীদের দুটি নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচন ঘিরে এরইমধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন করোনা সংক্রমণ বৃদ্ধির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us