শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গুগলকে জরিমানা করলো রাশিয়া

Reporter Name
  • রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

আইটি ডেস্কঃ 

রাশিয়ায় অবৈধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। তবে আদালতের প্রেস সার্ভিসের ঘোষণায় ঐ আপত্তিকর কনটেন্ট সম্পর্কে বিশদ কিছু উল্লেখ করা হয়নি।

রাশিয়ায় এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে তাদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে। রাশিয়ান কর্তৃপক্ষ চলতি বছর প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে। তারা কোম্পানিগুলোর ওপর কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।

এদিকে গুগলকে জরিমানা করার পরপরই একই ইস্যুতে, অর্থাৎ নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত। এছাড়া এই সপ্তাহের শুরুতে একই ধরনের অভিযোগের জন্য টুইটার জরিমানার ৩ মিলিয়ন রুবল রাশিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us