শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অনলাইন বিজ্ঞাপনে আয় বৃদ্ধিতে কাজ করবে অ্যাডল ও ডিজিটাল বিজ্ঞাপন

Reporter Name
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন পাবলিশারদের বিজ্ঞাপন প্রযুক্তি ত্বরান্বিত করতে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড ও অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদ্যুত বরণ চৌধুরী এবং ডিজিটাল বিজ্ঞাপনের পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক শরফরাজ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পাবলিশারদের রেভিনিউ অপটিমাইজ করার ক্ষেত্রে সহযোগিতা বিনিময় করবে দুটি প্রতিষ্ঠান।

 

এ সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে পাবলিশারদের রেভিনিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপনদাতারা যাতে ক্রেতাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারেন তা নিশ্চিত করা।

এ সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে পাবলিশারদের রেভিনিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপনদাতারা যাতে ক্রেতাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারেন তা নিশ্চিত করা।

এ চুক্তির ফলে বাংলাদেশের পাবলিশাররা ৫০টিরও বেশি গ্লোবাল অ্যাড এক্সচেঞ্জের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। তাছাড়া পাবলিশারদের ওয়েবসাইটে কাটিং-এজ বিজ্ঞাপন পরিবেশনের প্রযুক্তি স্থাপন করার মাধ্যমে খুব সহজেই দেশের পাবলিশাররা তাদের ওয়েবসাইটে পূর্বের থেকেও বেশি আয় করতে সক্ষম হবে।

এ বিষয়ে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থাপনা পরিচালক শরফরাজ আহমেদ বলেন, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাবলিশারদের অ্যাডসেন্স ওয়েবসাইটে ৩০% থেকে ২৫০% পর্যন্ত আয় বাড়াতে পারবো এবং একইসঙ্গে বিজ্ঞাপনদাতারা যাতে ক্রেতাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারেন সেটাও নিশ্চিত করতে পারবো।

তিনি আরও বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখেন এবং এতে পাবলিশারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে আমাদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন রিয়েল টাইম কন্ট্রোল করা যাবে।

অনুষ্ঠানের শেষে অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী প্রদ্যুত বরণ চৌধুরী জানান, ডিজিটাল বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়ে তিনি শিগগির গ্লোবাল অ্যাড নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের পাবলিশার এবং অ্যাডভারটাইজাররা অনেক বেশি লাভবান হবেন। একইসঙ্গে পাবলিশার এবং অ্যাডভারটাইজারের মধ্যকার দূরত্ব হ্রাস পাবে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us