শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যা থাকছে আইফোনের পরবর্তী সিরিজে

Reporter Name
  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

আইটি ডেস্কঃ 

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছর বাজারে আনতে যাচ্ছে আইফোন ১৪ সিরিজ। আর এ সিরিজের ফোনে থাকতে পারে হোল-পাঞ্চ ডিসপ্লে। কোরিয়ান ওয়েবসাইট দ্য এলেকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স, এ দুই ফোনে থাকবে একটি হোল-পাঞ্চ স্ক্রিন ডিজাইন। নচ ডিজাইনের পরিবর্তে এ নতুন ডিজাইনের ডিসপ্লে দেখা যেতে পারে আইফোনের নতুন সিরিজে। তবে আইফোন ১৪ সিরিজের বেস ভ্যারিয়েন্টের ডিসপ্লেতে নচ ডিজাইন দেখা যাবে বলেও শোনা গেছে।

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরে বাজারে আসে আইফোন ১৩ সিরিজ। যার সব মডেলেই নচ ডিজাইনের ডিসপ্লে দেখা গেছে। আইফোন ১৩ সিরিজে ছিল বেস ভ্যারিয়েন্ট আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি মডেল।

দ্যা এলেকের প্রতিবেদন বলছে, আইফোন ১৪ প্রো মডেলে একটি ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে থাকতে পারে একটি ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ফোন দুটির ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে জানা গেছে, ২০২২ সালের শেষের দিকে অ্যাপেল ওয়াচের তিনটি নতুন মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী বছর প্রথম ভাগে আইফোন এসই লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ২০২২ সালে অ্যাপল সংস্থা নতুন করে ডিজাইন করা আইপ্যাড প্রো এবং অত্যাধুনিক আইম্যাক লঞ্চ করতে পারে। এ ছাড়া লঞ্চ হতে পারে নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার। এর সঙ্গে আগামী বছর এয়ারপডস প্রো-এর আপগ্রেডেড ভার্সন লঞ্চেরও সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us