শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে উবার

Reporter Name
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

আইটি ডেস্কঃ 

যারা অনলাইনে গাড়ি বুক করেন তাদের সুখবর দিলো উবার। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে উবার জানিয়েছে, শিগগিরই গাড়ি বুকিংয়ের জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে আসছে সংস্থাটি। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই উবার বুক করা যাবে। এ পদ্ধতিতে উবার বুকিং গ্রাহকদের আরও বেশি সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। সুবিধাটি শুধু ভারতের গ্রাহকরাই পাবেন।

উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পদক্ষেপটি উবারকে ভারতে মেটা প্ল্যাটফর্ম-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ৫০০ মিলিয়নেরও বেশি ইউজারকে গাড়ি বুকিং করতে বিশেষভাবে সাহায্য করবে। একটি ব্লগ পোস্টের মাধ্যমে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই উবারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে গাড়ি বুকিং করার পদ্ধতি চালু করা হচ্ছে। গত ৮ বছর ধরে ভারতে বেশ জমিয়ে ব্যবসা করছে উবার। বর্তমানে মোট ৭০টি শহরে রয়েছে বিস্তৃত হয়েছে উবার ব্যবসা।

এতদিন সার্ভিস নিতে উবার অ্যাপ ডাউনলোড করতে হতো। তারপর সেখান থেকে গাড়ি বুক করতে হতো। চলতি সপ্তাহ থেকে উবার বুকিংয়ের এ ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এলো সংস্থা। অর্থাৎ উবার বুকিংয়ের জন্য আর অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই। উবার ইউজারদের রেজিস্ট্রেশন, রাইড বুকিং আর বুকিংয়ের রিসিট সবটাই পাওয়া যাবে উবারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরেই। এমনটাই জানানো হয়েছে উবার সংস্থার পক্ষ থেকে।

হোয়াটসঅ্যাপে উবার বিজনেস অ্যাকাউন্ট থেকে বা বারকোড স্ক্যান করে বা উবার বুকিংয়ের লিঙ্কে সরাসরি ক্লিক করে উবার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই গাড়ি বুকিংয়ের এক দুর্দান্ত সুযোগ দিতে প্রস্তুত উবার কোম্পানি। বলা বাহুল্য, উবারের অ্যাপ ডাউনলোড করে গাড়ি বুকিং করলে ঠিক যে যে সুবিধা পাওয়া যেত অর্থাৎ গ্রাহকের সুবিধা, সুরক্ষা ও অন্যান্য যাবতীয় গাইডলাইনে কোনো রকম পরিবর্তন আসবে না। এমনকি হোয়াটসঅ্যাপ থেকে উবার বুকিংয়ের ক্ষেত্রেও থাকছে ইমার্জেন্সি পরিষেবা।

বর্তমানে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ও ব্যবহারের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে সেই জন্যই গ্রাহকদের সুবিধা দেওয়ার উদ্দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উবার বুকিংয়ের প্রক্রিয়া নিয়ে এসেছে এ সংস্থা। হোয়াটসঅ্যপের মাধ্যমে উবার বুকিংয়ের প্রক্রিয়া প্রথমে শুরু হবে লক্ষ্নৌতে। শিগগিরই এ প্রক্রিয়া কার্যকর করবে বলে জানানো হয়েছে উবারের পক্ষ থেকে। লক্ষ্নৌর পর অন্যান্য বিভিন্ন রাজ্যের গ্রাহকরা এ সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us