শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

Reporter Name
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

অস্কার বাংলাদেশ কমিটি ৯৩তম অস্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে।

জানা গেছে, নির্বাচিত সিনেমাটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে।

 

১ অক্টোবর ২০১৯-এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর পর এটি চূড়ান্ত বাছাই করে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হবে।

প্রতি বছরের মতো এবারও অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস জানান, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলিপত্র সংগ্রহ করতে হবে। এর পর একই ঠিকানায় আগামী ২২ নভেম্বর বেলা ৫টার মধ্যে জমা দিতে হবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বিদেশি ভাষার চলচ্চিত্র সেগুলোরই একটি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us