শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিমান উড়িয়ে ট্রলের শিকার স্টার জলসার ‘তিতলি’

Reporter Name
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

ভারতীয় ধারাবাহিকগুলোর ব্যাপক জনপ্রিয়তা থাকলেও মাঝেমধ্যে চরিত্রগুলোর কর্মকাণ্ডে দর্শকের চোখ কপালে ওঠে।

সিরিয়ালগুলোর নায়ক-নায়িকারদের এমন সব অসাধ্য সাধন করতে দেখা যায়, যেখানে বিজ্ঞান ও যুক্তি নিরব।

 

তেমনই এক অসাধ্য সাধন করতে যাচ্ছে ‘তিতলি’ নামে স্টার জলসার ধারাবাহিকটির নায়িকা চরিত্র।

ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে প্রকাশ হয়েছে।  এরপরই নেট দুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয় টিম তিতলি।

তিতলিকে নিয়ে ট্রলে ভাসছে ভারতের সোশ্যাল মিডিয়া।

প্রোমোতে দেখা গেছে, কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার উড়োজাহাজে ওঠেই পাইলটের দায়িত্ব পালন করছেন তিতলি’ ধারাবাহিকের নায়িকা।

ঘটনাতে দেখা যায়, স্বামী সানিকে নিয়ে জীবনে প্রথমবার প্লেনে চড়েন তিতলি। এ সময় হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে সিট ছেড়ে পড়ে যান পাইলট।  নির্বিকার হয়ে চেয়ে থাকেন কো-পাইলট।  এসময় ককপিটে স্বামীকে নিয়ে ঢুকে পড়েন তিতলি। তারপর অভিজ্ঞ পাইলটের মতো দ্রুত একের পর বাটন টিপে উড়োজাহাজ কন্ট্রোলে নেন তিতলি।  অথচ কোনো বিমান ওড়ানোর কোনো প্রশিক্ষণই নেই তিতলি।  এমনকি এর আগে বিমানেই চড়া হয়নি তার।

এই প্রোমো ঘিরে ট্রলের বন্যায় ভাসছে ‘তিতলি’।  এমন হাস্যকর স্ক্রিপ্ট কি করে লেখা হয় সে নিয়ে প্রশ্ন ছুড়ছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us