শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আজিজুল হাকিমের সুস্থতা কামনায় তারানা হালিমের স্ট্যাটাস

Reporter Name
  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের নাটকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।

স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আজিজুল হাকিমের অবনতি ঘটেছে।  ফুসফুসে সংক্রমণ বাড়ায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন উপস্থাপক আনজাম মাসুদ।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানিয়েছেন, শুক্রবার ভোরে এ অভিনেতাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে আজিজুল হাকিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা।

আজিজুল হাকিমের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন নাটকে তার এক সময়ের সহকর্মী ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার বেলা পৌনে তিনটায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারানা হালিম লেখেন, নম্র,বিনয়ী, সহজ -সরল মানুষ আজিজুল হাকিম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গত নির্বাচনে নৌকার পক্ষে করেছিলেন নির্বাচনী প্রচারণা। অভিনয়ের প্রতি তার ভালোবাসা অন্তহীন। সবচেয়ে বড় কথা সফল অভিনেতার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ। করোনা আক্রান্ত হয়ে তিনি লাইফ সাপোর্টে। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। আপনি করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠুন। আজ আমাদের সবার মনটা সকাল থেকেই খারাপ হয়ে গেল -হাকিম ভাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us