শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সুসংবাদ দিলেন শ্রাবন্তী!

Reporter Name
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

রোশন সিংয়ের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই সুসংবাদ দিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচয় করিয়ে দিলেন তার দ্বিতীয় সন্তানের সঙ্গে!

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে শ্রাবন্তী জানান, তার দ্বিতীয় সন্তানের নাম ‘দ্য ফিটনেস এম্পায়ার’! আর এটি হচ্ছে তার নতুন জিম। এভাবেই ব্যবসায়ী শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হলো।

সোমবার পশ্চিমবঙ্গের বারাসাতের স্টার মলে এর উদ্বোধন হয়।

উদ্বোধন শেষে শ্রাবন্তী তার ফেসবুকে লেখেন– ‘আজ আমার জন্য বিশেষ একটি দিন। প্রথমবারের মতো আমি নিজের জন্য কিছু শুরু করলাম। দ্য ফিটনেস এম্পায়ার আমার দ্বিতীয় সন্তান এবং এটা সবসময় আমার হৃদয়ের খুব কাছের। আমার এই জার্নির জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই।’

শ্রাবন্তীর বর্তমান স্বামী রোশন সিং অনেক আগে থেকেই একটি জিমের মালিক। ফিটনেসের প্রতি তার বেশ ঝোঁকও আছে।

এর আগে খুবই কম বয়সে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল পরিচালক রাজীবের সঙ্গে। সেই বিয়ে ভেঙেছে অনেক আগেই। সেই ঘরের সন্তান অভিমন্যু চ্যাটার্জি (ঝিনুক)। তার পর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়ে করার পর সেটিও ভেঙে যায়। এর পর ২০১৯ সালে তিনি বিয়ে করেন রোশন সিংকে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us