শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শ্রাবন্তীর অপেক্ষার অবসান

Reporter Name
  • রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে—কয়েকদিন আগে এমন খবর প্রকাশ্যে আসার পর থেকে জোর আলোচনায় রয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি এই অভিনেত্রী।

গত ৬ নভেম্বর শ্রাবন্তীর ছেলে অভিমন্যু মায়ের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন—‘বড় কিছু আসতে চলেছে।’ এরপর আবারো শুরু হয় সমালোচনা। ভক্তদের প্রশ্ন, তবে কী আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী? এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

 

তবে শনিবার (৭ নভেম্বর) শ্রাবন্তী একটি ভিডিও তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, অপেক্ষার প্রহর শেষ। ভিডিও পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন—‘‘অপেক্ষার অবসান। ৮ নভেম্বর ‘ফিটনেস এম্পায়ার’-এর দরজা খুলছে।’’

ভিডিওতে শ্রাবন্তী বলেন—‘‘বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি খবর আছে। ৮ নভেম্বর খুলতে যাচ্ছি আমার নতুন জিম ‘ফিটনেস এম্পায়ার’। নিজেকে ও পরিবারকে ফিট রাখার জন্য চলে আসো আমাদের নতুন জিমে।’’

রোববার (৮ নভেম্বর) বিকাল ৫টায় শ্রাবন্তীর এই নতুন জিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

 

শ্রাবন্তীর বর্তমান বর রোশানও একটি জিমের মালিক। কিছুদিন আগেও শ্রাবন্তীর জিমের প্রচার করতে দেখা গিয়েছে রোশানকে। ৩ নভেম্বর টাইমস অব ইন্ডিয়াকে রোশান জানান, তারা আলাদা থাকছেন। এরপরই এই জুটির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us