গুঞ্জন চলছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করতে যাচ্ছেন নায়ক বাপ্পি চৌধুরী। পরে দেখা যায় পুরোটাই গুজব ছাড়া আর কিছুই নয়।
তবে এর পরও বাপ্পি কাকে বিয়ে করবেন সেই কৌতূহল দমেনি সিনেপ্রেমীদের।
এতদিন এ নিয়ে কোনো মন্তব্য আসেনি বাপ্পির কাছ থেকে।
এবার তিনি জানালেন কোনো গুঞ্জন নয়, সত্যি বিয়ে করতে চলেছেন তিনি। তবে পাত্রী এখনও ঠিক হয়নি বলে জানালেন বাপ্পি।
তিনি বলেন, পরিবার থেকে পাত্রী দেখা চলছে। আমার কেমন মেয়ে পছন্দ সেটি তাদের বলেছি। তারা সে অনুযায়ী চেষ্টা করছেন। তবে বিয়ে কখন হবে, সেটি এখনই বলা যাচ্ছে না।
কেমন পাত্রী পছন্দ সে কথাও জানালেন ভক্তদের।
তিনি বলেন, জীবন, সংসার নিয়ে ভালো বোধ আছে– এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই। আমাকে বুঝবে। ঘরের লক্ষ্মী হবে এমন একটি বউ। আমার ঘুরতে খুব ভালো লাগে। বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই, ইচ্ছেমতো ঘুরতে চাই। তাই যেই বউ হোক, তারও যেন ঘুরে বেড়ানোটা পছন্দের হয়।

Leave a Reply