শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভিন্ন পরিচয়ে আসছেন অ্যাডেলে

Reporter Name
  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ব্রিটিশ পারফরমিং আর্টস স্কুলকে সংক্ষেপে ব্রিট স্কুল নামে চেনেন ব্রিটেনবাসী। সেই বিখ্যাত স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা বিশেষ প্রতিভা সম্পন্ন মেয়েটি তো বিখ্যাত হবে এবং প্রতিভার মিশেলে সেটিই হওয়া স্বাভাবিক! হয়েছেও তাই।

কালের পরিক্রমায় ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১১ বছর পাশ্চাত্য সঙ্গীতের দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন অ্যাডেলে লরেন ব্লু অ্যাডকিন্স।

 

কিন্তু হঠাৎই যেন ক্যারিয়ারে ছন্দপতন। সেই ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সবশেষ জনসম্মুখে দেখা দিয়েছিলেন তিনি। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর টেলিভিশনের পর্দায় ফিরলেন ব্রিটিশ এ গায়িকা ও গীতিকার।

উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে এসেছেন এবার। এমন কাজ- এটিই তার জন্য প্রথম। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ উপস্থাপনা করেছেন তিনি।

তবে দীর্ঘ বিরতির ধকলটা ভালোই সামাল দিয়েছেন তিনি। শরীরের ওজন নিয়ে বেশ চিন্তিত ছিলেন। সম্প্রতি ওজন কমিয়ে তিনি যেন হয়ে উঠেছেন রীতিমতো টিনএজার।

৩২ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমি জানি, আপনারা আমাকে শেষবার যেমন দেখেছিলেন; এখন আমাকে সত্যিই ভিন্ন রকম লাগছে।’ মজা করে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কোভিড-১৯ বিধি-নিষেধের কারণে বেশি ওজন রাখা সম্ভব হয়নি। এ কারণে আমার অর্ধেকটা কেবল আনতে পেরেছি!’

‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে একই সঙ্গে গান করা ও উপস্থাপনা নিয়ে কিছুটা ভয় কাজ করেছিল তার মধ্যে। তিনি বলেন, ‘লাইভে বরাবরই নার্ভাস থাকি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।’ অনুষ্ঠানটি করোনাভাইরাস মহামারীতে সম্মুখযোদ্ধাদের উৎসর্গ করেছেন অ্যাডেলে। সামাজিক দূরত্ব বজায় রেখে এ আয়োজনে ছিলেন আমন্ত্রিত কিছু দর্শক।

তারা করতালিতে গ্র্যামিজয়ী কণ্ঠশিল্পীকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের একটি অংশে বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য ব্যাচেলর’-এর হাস্যরসধর্মী সংস্করণে দেখা যায়, প্রেমিকের খোঁজে প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন অ্যাডেলে। এতে নিজের বিখ্যাত গান ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘হ্যালো’, ‘সেট ফায়ার টু দ্য রেইন’ ও ‘সামওয়ান লাইক ইউ’ পরিবেশন করেন। এর ফাঁকে কথায় কথায় নিজের তিনটি একক অ্যালবাম ‘নাইনটিন’, ‘টোয়েন্টি ওয়ান’ এবং ‘টোয়েন্টি ফাইভ’-এর নাম উল্লেখ করতে ভুল করেননি।

পাঁচ বছর আগে বেরিয়েছিল অ্যাডেলের সবশেষ একক অ্যালবাম ‘টুয়েন্টি ফাইভ’। নতুন অ্যালবামের কাজ এখনও চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে ভক্তদের উপহার দেয়ার আশা প্রকাশ করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us