শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট নিয়ে এসেছে স্যামসাং

Reporter Name
  • সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

আইটি ডেস্কঃ 

স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ – গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস কিংবা ব্যক্তিগত বিনোদন ও যোগাযোগ যেটাই হোক না কেন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণে সক্ষম।

ট্যাবলেটটিতে রয়েছে ১৩৪০X৮০০ পিক্সেল রেজ্যুলশনের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২টি (এমটি৮৭৬৮টি) প্রসেসর এবং এতে রয়েছে ৩ জিবি র‍্যাম।

ডিভাইসটিতে রয়েছে সুবিশাল এবং শক্তিশালী ৫,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে ব্যবহারকারীরা সব জায়গায় চার্জার বহনের ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে অবিশ্বাস্য মূল্যে স্যামসাং নির্ভরযোগ্য ব্যাটারি প্রদান করছে।

ক্রেতারা গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের সমৃদ্ধ ও স্টেরিও সাউন্ডের ডুয়াল স্পিকারের সাহায্যে এখন থেকে তাদের প্রিয় সিনেমা এবং টিভি শো নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন।

সহজে বহনযোগ্য, হালকা ওজনের ও সাশ্রয়ী গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের সাথে ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে কাজ ও পড়াশোনার পাশাপাশি গেম এবং মুভি উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট’র বাজারদর মাত্র ১৭,৪৯৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us