শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হোয়াটসঅ্যাপে কার সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন জানার উপায় কী? 

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

আইটি ডেস্কঃ 

স্মার্টফোনে বার্তা আদান-প্রদানসহ নানা ধরণের মিডিয়া ফাইল ট্রান্সফারের জন্য সারাবিশ্বেই জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপ। প্রতিদিন সারাবিশ্বে প্রায় কয়েকশ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। চ্যাটিং ছাড়াও বিনামুল্যে অডিও এবং ভিডিও কল করাও সম্ভব এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে।

কিন্তু, ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও নানা কারণে নানা ব্যক্তির সাথে কথা বলতে হোয়াটসঅ্যাপ ব্যবহার হয়। কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কার সঙ্গে কথা বলছেন, তা জানার কোনও উপায় থাকে না। এই প্রতিবেদনে সেই তথ্যই আমরা জেনে নেব। কোন মানুষ কার সঙ্গে হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি কথা বলছেন, কোনও রকম থার্ড পার্টি টুল ডাউনলোড না করেই কী ভাবে তা জানবেন, দেখে নিন।

হোয়াটসঅ্যাপে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন সেটা খুজে বের করবেন যেভাবে-

১। প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

২। ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

৩। এবার সেটিংস (Settings) সিলেক্ট করুন।

৪। এখানে ডাটা এন্ড স্টোরেজ ইউজেস (Data and storage usage) অপশন বেছে নিয়ে ম্যানেজ স্টোরেজ (Manage Storage) সিলেক্ট করুন।

৫। এবার আপনার সামনে একটি লম্বা তালিকা খুলে যাবে। কোন কনট্যাক্ট কত ডেটা ব্যবহার করেছে, তা এই তালিকা থেকে জানা যাবে।

৬। এই তালিকায় সবার উপরে যাঁর নাম থাকবে, তাঁর সঙ্গে সবথেকে বেশি কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। নামের উপরে ট্যাপ করে মোট কত মেসেজ চালাচালি হয়েছে দেখে নিতে পারবেন। এছাড়াও, চাইলে ডেটা ডিলিট করে স্টোরেজ ফাঁকা করতে পারবেন।

৭। এখানে সব ডেটা ডিলিট করার অপশন পাবেন। চাইলেই এখান থেকে চ্যাটসহ সম্পূর্ণ তথ্য মুছে ফেলতে (ডিলিট) করতে পারবেন গ্রাহক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us