শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রথমবার মিসরের ঘরে পাম দ’র

Reporter Name
  • রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

ফ্রান্সের উপকূল শহরের সাগর পাড়ে প্রতিবারের মত এবারও তারকা মেলা বসার কথা ছিল কান চলচ্চিত্র উত্সবে। কিন্তু মহমারি করোনা কারণে এই বছর অনুষ্ঠিত হয়নি কান চলচ্চিত্র উৎসব।

 

কিন্তু কান চলচ্চিত্র উত্সবের এই বছরের খাতা তো একবারে খালি রাখা যায় না। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ছোট পরিসরে এবার আয়োজিত হবে ‘কান চলচ্চিত্র উৎসব ২০২০’।

সেই লক্ষ্যে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত হয়ে গেলো ‘স্পেশাল কান ২০২০’-এর। ফ্রান্সের কান শহরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত হয় স্বল্প পরিসরের এই আয়োজন। এই আয়োজনের প্রথমবারের মত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভার্গে চলচ্চিত্র বিভাগের সর্বোচ্চ স্বীকৃতি গেলো মিসরে ১৫ মিনিট দৈর্ঘ্যের ‘আই’ম অ্যাফ্রেইড টু ফরগেন ইউর ফেস’। সমাপনীর দিন রাতে এই সিনেমার নির্মাতা সামাহ আলার হাতে স্বর্ণ পাম তুলে দেন বিচারকরা। কানের বিশেষ আয়োজনের সমাপনীতে স্বর্ণ পাম বিতরণের পর দেখানো হয় অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া ফ্রান্সের ব্রুনো পোদালিদেস পরিচালিত ‘দ্য ফ্রেঞ্চ টেক’।

এবারের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে লুমিয়ের প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি দেখেন।

কানের শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফঁদাসোতে সেরা হয়েছে ভারতীয় তরুণী আশমিতা গুহ নিওগি পরিচালিত ‘ক্যাট ডগ’।

সিনেফঁদাসো বিভাগের বিজয়ীদের দুই পাশে বিচারকরাকানের মেয়র ডেভিড লিসনার্ড ও উত্সব কর্তৃপক্ষের আয়োজনে গত ২৭ অক্টোবর শুরু হয় ‘স্পেশাল কান ২০২০’। উত্সবের উদ্বোধনী দিনে দেখানে হয় নির্মাতা ইমানুয়েল কুরকল পরিচালিত ‘দ্য বিগ হিট’।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us