শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফরাসি পণ্য বয়কট করলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব।

দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশের দেখা যাচ্ছে একই চিত্র।  সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে।

সেই পথ অনুসরণ করে এবার ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শুধু বয়কটই করেনি, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল কারটায়ার ঘড়িটিকেও ফেলে দিলেন।

শনিবার ভোরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়ে লিখেছেন, আমি আমার কারটায়ার ঘড়িটি ফেলে দিয়েছি।  হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট।

নুসরাতের এই পোস্টের পর থেকে গত ৯ ঘণ্টায় ১৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট বক্সে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। অনেকের কাছে প্রশংসিত হচ্ছে বিষয়টি।

 

প্রসঙ্গত, দুই বাংলায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন নুসরাত ফারিয়া।  শুরুতে মডেলিং ও উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়ার।  ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয় ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়ার।  এরপর একে একে ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘হিরো ৪২০” ও ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us