শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমি টাকা বহন করি না, বন্ধুরাই বিল দেয়: শাহরুখ খান

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

বলিউড কিং খ্যাত শাহরুখ খান জানিয়েছেন বাইরে কোথাও বের হলে তিনি কখনও পকেটে টাকা রাখেন না।  তার বন্ধুরাই হোটেলের যাবতীয় খরচ মিটিয়ে দেয়।

সম্প্রতি আয়োজিত এমনই এক আসরের এসব তথ্য জানা শাহরুখ খান নিজেই। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারে এ খবর প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘জ়িরো’য়।  প্রায় দু’বছর পরেও তার আগামী ছবি নিয়ে আলোচনায় আসেন না শাহরুখ খান।  যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ তিনি আছেন, তা প্রায় নিশ্চিত। তবু আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।

 

কিন্তু এই দীর্ঘ সময়ে দর্শকের নজরে থাকার জন্য শাহরুখ প্রায়ই টুইটারে অংশ নেন ‘আস্কএসআরকে’ পর্বে।

স্বভাবোচিত সরস ভঙ্গিতেই ধরা দিলেন কিং খান। সেলেব্রিটি নন, এমন বন্ধুদের সঙ্গে বাইরে খেতে গেলে শাহরুখ কি বিল মেটান?

তাঁর জবাব, ‘‘সেলেব্রিটি হোক বা না হোক, বন্ধুরাই বিল দেয়।  আমি টাকা বহন করি না।’’

গত দশ বছরে ভাল স্ক্রিপ্ট না বাছার জন্য আফসোস হয়? ‘‘বিশ্বাস সবটাই নিজের কাছে। বাকি সাফল্য ও স্বীকৃতি দর্শকের হাতে,’’ অল্প কথায় তাঁর জবাব।  তাঁর জন্মদিনে ‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড় না করার আর্জি রেখেছেন বাদশা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। সেগুলো হচ্ছে- বলিউডের সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’, রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া একটি ‘সামাজিক কমেডি’, আর তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক সিনেমা।

এবার নতুন খবর হচ্ছে– তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। এই ছবিতে তিনি ভারতীয় শীর্ষ গোয়েন্দা সংস্থার তদন্ত কর্মকর্তা ও শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us