শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৫ দিন ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে

Reporter Name
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

সাবমেরিন কেবলের জরুরি মেরামত কাজের জন্য দেশের ইন্টারনেটের গতিতে কিছুটা সমস্যা ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। আগামী ৫ দিন এই সমস্যায় ভুগতে পারে গ্রাহকরা।

ইতিমধ্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের বিষয়টি জানিয়েছে।

 

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ অংশে কোনো মেরামত হচ্ছে না। ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত গেটওয়েতে একটি সাবমেরিন কেবল আছে। যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল।  সেখানেই মেরামত চলছে।  আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই মেরামত কাজ চলার কথা।  বাংলাদেশের যেসব দেশের আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে অন্যান্য ফেইজ ব্যবহারকারীদের সমস্যা হবে না।

ইমদাদুল হক আরও বলেন, মাঝে মধ্যে সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us