কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর এই প্রথম ছেলে ইউভানের সঙ্গে পূজা উদযাপন করলেন।
পূজায় ছোট্ট ছেলে ইউভানকে পাঞ্জাবি পরিয়ে পরিপাটি করে সাজিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের একগুচ্ছ মিষ্টি ছবি দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী।
অষ্টমী উপলক্ষে ছেলে ইউভানকে সাধা ধুতি ও পাঞ্জাবি পরিয়েছিলেন শুভশ্রী। ধুতি-পাঞ্জাবি পরে সাজগোজ করলেও মা শুভশ্রীর কোলে ঘুমিয়ে ছিল ছোট্ট ইউভান।
ছবিগুলো শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন– ‘শুভ মহাষ্টমী। দুঃখিত আমার খুব ঘুম পাচ্ছে আজ।’
শুভশ্রী ও ইউভানের এই ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়। এই ছবি দেখে টলিপাড়ার তারকারাও উচ্ছ্বসিত।
Leave a Reply