শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জেলে যাওয়ার শঙ্কায় ভুগছেন কঙ্গনা

Reporter Name
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

জেলে যাওয়ার শঙ্কায় ভুগছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের বিচার বিভাগের অবমাননার মামলায় অভিযুক্ত এ অভিনেত্রী শুক্রবার তার এই ‘শঙ্কার’ কথা এক টুইট বার্তায় জানান।

 

টুইটারে তিনি লিখেছেন, ‘দ্রুত জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এতে আমার জীবন নতুন মাত্রা পাবে।’

আদর্শ হিসেবে অনুসরণ করা ব্যক্তিদের কথা বলতে গিয়ে দামোদর বিনায়ক সাভারকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্রের কথাও উল্লেখ করেন কঙ্গনা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য শেয়ার করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি মাসে কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপসহ নানা অভিযোগ আনেন এক আইনজীবী। অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরে পুলিশকে নির্দেশ দেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়া কৃষকদের টুইটারে ‘সন্ত্রাসবাদী’ বলায় সম্প্রতি কর্নাটকের একটি আদালতও কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us