শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বঙ্গবন্ধুর সিনেমায় সানসি ফারুক

Reporter Name
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অভিনেতা সানসি ফারুক। ক্যারিয়ারের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরবর্তী সময়ে টিভি নাটকে নিয়মিত হলেও রুপালি পর্দায় অনিয়মিত তিনি। কয়েক বছর ধরে মন দিয়েছেন সিনেমায়। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

 

এর আগে একই পরিচালকের ‘গাড়িওয়ালা’ ও ‘আমরা একটি সিনেমা বানাবো’তে অভিনয় করেন। সানসি বলেন, ‘অভিনয়ের আগ্রহ থেকে এক সময় মঞ্চ নাটক শুরু করি। দীর্ঘদিন নাট্যদল পালাকারের সঙ্গে রয়েছি। পাশাপাশি অনেকগুলো টিভি নাটকেও অভিনয় করেছি। সম্প্রতি এক ধারাবাহিক নাটকে অভিনয় করি। এখন ‘৫৭০’ সিনেমায় অভিনয় করছি। এখানে মেজর মহিউদ্দিন চরিত্রে আমি অভিনয় করছি। শুটিং এখনো চলছে। বঙ্গবন্ধুর লাশ যখন হেলিকপ্টরে করে আনা হয়। সেখানে ১৪ জনের সেনাবাহিনির দল থাকে। সেই দলে প্রধান থাকেন মেজর মহিউদ্দিন। সিনেমার একটি গুরুত্বপ–র্ণ চরিত্র। চেষ্টা করছি নিজের জায়গা থেকে পর্দায় চরিত্রটা তুলে ধরার।’

অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে সানসি আরো বলেন,‘অভিনয়কে পেশা হিসেবে নেওয়া সুযোগ আমার হয়নি। অভিনয়টা আমি করে যেতে চাই। একজন অভিনয়শিল্পীর ক্ষুধা থাকে চ্যালেঞ্জিং চরিত্র। এমন সুযোগ পেলে অভিনয় করতে চাই।’

উল্লেখ্য, ‘৫৭০’ সিনেমাটির শুটিং চলছে বর্তমানে। আগামী বছরের মার্চ মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us