শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিঠুনের স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মডেল তারকার মামলা

Reporter Name
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

ভারতের মেগাস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় (মিমো) চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন এক মডেল তারকা।

এ বিষয়ে মিঠুন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর এএনআইয়ের।

 

পুলিশ জানিয়েছে, গত ১৫ অক্টোবর মিমো ও যোগিতার বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় এ অভিযোগ করা হয়।

অভিযোগকারী তার বয়ানে জানান, ২০১৫ সাল থেকে তিনি মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন। একবার মিমো তার সফট ড্রিংকে মাদক মিশিয়ে দিয়েছিলেন এবং তার পর অনুমতি ছাড়াই তার সঙ্গে শারীরিক মেলামেশা করেন। পরে অভিযোগকারিণীকে মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে তার দাবি।

অভিযোগকারিণীর আরও দাবি করেন, প্রথমে তিনি মুম্বাইয়ে এফআইআর দায়ের করার চেষ্টা করলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এর পর তিনি দিল্লি গিয়ে সেখানকার আদালতের দ্বারস্থ হন।

প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এফআইআর করার নির্দেশ দেন। তার পরেই মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মিঠুনের ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এদিনই সকালে বিষয়টি জানাজানি হয়েছে। তবে চক্রবর্তী পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিঠুন বেশ কয়েক মাস ধরেই সেভাবে আর ‘পাবলিক লাইফ’-এ নেই। রাজনীতিতেও নেই।

সারদা মামলায় তার নাম জড়িয়ে যাওয়ার পর প্রথমে সিবিআইকে টাকা ফেরত দিয়েছেন। তার পর ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার এমপি পদ থেকে। তখন থেকেই মিঠুন কার্যত অধরা।

তবে এর মধ্যে তিনি কলকাতায় এসেছিলেন একটি ড্যান্স রিয়েলিটি শোর বিচারক হিসেবে। সেই শোর জন্য তিনি শ্যুটও করেছিলেন। কিন্তু তা ছাড়া তাকে বাইরে বিশেষ দেখা যায়নি। মাঝখানে তার গুরুতর অসুস্থতার খবরও রটেছিল। কিন্তু পরে জানা যায়, মিঠুনের অসুস্থতা ততটা গুরুতর নয়।

ঘটনাচক্রে, মিঠুনের বড় ছেলে মিমোর বলিউড ক্যারিয়ার সেভাবে দানা বাঁধেনি। ‘মিঠুনপুত্র’ হওয়ায় তার ওপর প্রত্যাশার চাপও ছিল প্রচুর। কিন্তু এই ‘বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’-এর অভিযোগ মিমো, যোগিতার এবং সর্বোপরি মিঠুন কীভাবে সামাল দেন, তা নিয়ে ইতিমধ্যে জনমানসে কৌতূহল দেখা দিয়েছে।

আইনি প্রক্রিয়ায় গিয়ে তার আগাম জামিনের আবেদন করেন কিনা, তাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us