বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু চলে যাওয়ার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে রোববার। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় ব্যান্ডদল ‘এলআরবি’র এই প্রতিষ্ঠাতা।
দিনটিতে নামাজ পড়ে তার জন্য ভক্তদের দোয়া করার অনুরোধ করা হয়েছে আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে
শনিবার ‘এলআরবি’র অফিশিয়াল ফেসবুক পেজে ‘বাবুইকে (বাবা) ছাড়া চলে গেল দুই বছর, আরো ক’বছর এভাবে যাবে জানি না’ শিরোনামের এক দীর্ঘ স্ট্যাটাসে এমন অনুরোধ জানিয়েছেন আইয়ুব বাচ্চুর দুই সন্তান ফাইরুজ সাফরা আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুব।
তারা বলেন, ‘আল্লাহ্-পাক যেন তার জীবদ্দশায় যেসব ভালো কাজ করেছেন, যেসব দান নীরবে করেছেন; যা কেউ শুধু আমরা ছাড়া জানতেও পারে নাই; তার উছিলায় আমাদের বাবুইকে যেন জান্নাত নসিব করেন।’
কিশোর বয়স থেকেই স্বপ্ন বুনছিলেন সংগীতের জাদুকর শিল্পী আইয়ুব বাচ্চু। পরিবারের তেমন কেউ গানের সঙ্গে না থাকলেও শৈশব থেকেই গানের প্রতি তার ঝোঁক ছিল। আধুনিক-লোকগীতি ও ক্লাসিক্যালের পাশাপাশি শুনতেন প্রচুর ওয়েস্টার্ন গান।
ব্যান্ড কিংবা গিটার- দুটোতেই তিনি ছিলেন কিংবদন্তি। তাকে বলা হয়, বাংলাদেশের ব্যান্ড সংগীত এগিয়ে নেয়ার অন্যতম অগ্রপথিক। বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাচ্চু মানেই উন্মাতাল ভক্তে পরিপূর্ণ গ্যালারি। অথচ মাত্র ৫৬ বছর বয়সেই সবাইকে ছেড়ে চলে গেলেন রুপালি গিটার, মায়াবি সকালের মায়া। দেশীয় ব্যান্ড সংগীতের তিনি মধ্যমণি।
Leave a Reply