শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তিশা-ইরফানকে হত্যার হুমকি, মামলার প্রস্তুতি নির্মাতা প্রতিষ্ঠানের

Reporter Name
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টেলিভিশন কাহিনিচিত্র ‘বিজয়া’ নির্মাণ করায় নির্মাতা, গল্পকার ও  অভিনয়শিল্পীদের হত্যার হুমকি দিয়েছে বেশ কয়েক জন ফেসবুক ব্যবহারকারী। এ ছাড়াও সনাতন ধর্ম ও ইসলামবিরোধী একটি চক্র অশালীন মন্তব্য করে হত্যার হুমকি দেয়। ‘বিজয়া’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এতে তার বিপরীতে অভিনয় করেছন ইরফান সাজ্জাদ। শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে পরিচালক, তিশা ও গল্পকারকে হত্যার হুমকি দেয়।

এদিকে, নাটকের মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে কটাক্ষ এবং ধর্মান্তকরণ ও সাম্প্রদায়িকতা উসকে দেয়ার অভিযোগ করে তিশা ও তার সহ-অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের আইনি নোটিশও পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) লিটন কৃষ্ণ দাসের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সুমন কুমার রায়।

লিগ্যাল নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে বিতর্কিত ‘বিজয়া’ নাটকটি প্রত্যাহার করতে নোটিশে উল্লিখিত অভিযুক্তদের প্রতি বিনীত অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত যে কোনো দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

এ বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, এমন নোটিশ হাস্যকর। কারণ, এখন পর্যন্ত নাটকের কোনো কিছুই আমরা প্রকাশ করিনি তারা কীভাবে নাটকের গল্প বুঝলেন? আগে তারা নাটকটি দেখুক তারপর মন্তব্য করুক। দর্শকের জন্য নাটক নির্মাণ করি। ধর্মে আঘাত লাগে এ রকম কাজ করার প্রশ্নই উঠে না।

গল্পকার শোয়েব চৌধুরী বলেন, এখন পর্যন্ত নাটকের পোস্টার ও টিজার কিছু্ই প্রচার হয়নি। আমার তো মনে হচ্ছে কেউ ক্রাউনের কাজে হিংসা করে প্রতিষ্ঠানটি বন্ধের ষড়যন্ত্র করছেন। এমন যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। শুটিংয়ের পর থেকেই বেশ কয়েকজন আমাকে, অভিনয়শিল্পী ও নাটকের টিমকে হত্যার হুমকি দিচ্ছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকজনের তথ্য সংগ্রহ করেছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমাকে বা এই নাটকের কাউকে হুমকি দিয়ে ফৌজদারি অপরাধ থেকে বিরত থাকুন।

তিশা জানান, নোটিশের ব্যাপারে অবগত নই। একটা কথা বলতে চাই ধর্মে আঘাত লাগে এ রকম কাজ কখনো করিনি, ভবিষ্যতেও করব না। নাটকটি প্রচার হলে আগে দেখুন তারপর মন্তব্য করুন।

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও তাজুল ইসলামের জানান, ‘বিজয়া’ নিয়ে অশ্লীল মন্তব্যকারী এবং হত্যা হুমকিদানকারীর বিরুদ্ধে ক্রাউন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে বেশকিছু অপরাধীর পরিচয় চিহ্নিত করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us