বিশেষ কোনো আয়োজন নেই এবারের জন্মদিনে। কারণ করোনার কারণে আগের মতো লোক সমাগমের সুযোগ নেই। একেবারেই ঘরোয়া পরিসরে সামান্য আয়োজন থাকবে। তবে যদি বেঁচে থাকি তাহলে আগামী বছরের জন্মদিনটি জমকালো আয়োজনে উদযাপন করব।
* চলতি মাসেই দুর্গাপূজা। এ উপলক্ষে কোনো নাটকে অভিনয় করেছেন?
** হ্যাঁ। সীমান্ত সজলের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছি। নাটকের নাম ‘প্রেম ও বিসর্জন’। গত মাসে গাজীপুরের পূবাইলে নাটকের শুটিং হয়েছে। একজন হিন্দু মেয়ের জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ার ঘটনাই এতে চিত্রিত হয়েছে।
* খণ্ড নাটকে কি বেশি অভিনয় করছেন?
** অনেকটা সে রকমই। খণ্ড নাটকে অভিনয়ের আলাদা একটা সুবিধা আছে। কারণ পুরো গল্প অল্প সময়ে শেষ হয়ে যায়। এজন্য আলাদা করে ভাবতে হয় না। কিন্তু ধারাবাহিক নাটকে দীর্ঘদিন ধরে কাজ চলার কারণে অনেক সময় কন্টিনিউইটি ধরে রাখা কষ্টকর। ৪আরটিভির প্রচার চলতি একটি ধারাবাহিক নাটকেও নাকি যুক্ত হয়েছেন…
** সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকের নাম ‘চিটিং মাস্টার’। নাটকটি এখন বেশ জনপ্রিয়। তাই এতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরই সম্মতি জানাই। নাটকের গল্পের পাশাপাশি আমার চরিত্রটিও বেশ ভালো। আশা করছি এ নাটকের মাধ্যমে দর্শক বিনোদিত হবেন।
* আপনার অভিনীত ‘গোর’ নামের একটি ছবি আমেরিকায় মুক্তি পাচ্ছে। আপনি কি সেখানে উপস্থিত থাকবেন?
** না। কারণ করোনার কারণে তো দেশেই স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছি না। সেখানে আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছা নেই। তবে আমার অভিনয়ের ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন এ ছবি। পরিচালক গাজী রাকায়েত ভাই অনেক আন্তরিকতা দিয়েই ছবিটি নির্মাণ করেছেন। আশা করছি দেশের দর্শকের কাছেও ছবিটি গ্রহণযোগ্যতা পাবে।
* করোনাকালের আগে অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও দেখা গিয়েছিল আপনাকে। সেই কাজ কি আর করছেন না?
Leave a Reply