শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জেল থেকে বের হয়েই সালমানের শোতে রিয়া, নতুন গুঞ্জন বলিউডে

Reporter Name
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

২৮ দিন কারাবাস শেষে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া রিয়া চক্রবর্তী ফের নতুন আলোচনায়। খবর রটেছে, সালমান খানের ‘বিগ বস ১৪’র অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন রিয়া। বলিউডপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এ গুঞ্জন। রিয়ালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া।

প্রযোজক রোহিত চৌধুরির মন্তব্যের জেরেই এই খবর এখন আলোচনায়। রিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শোয়ের ঘরে দেখতে চান। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পক্ষ রাখতে পারবেন। নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন।

রোহিতের এই আশা পূরণ হবে কি না সেই উত্তর ভবিষ্যত বলবে। তবে সালমান খানের উপস্থাপনায় এই আয়োজনে রিয়াকে দেখতে যে সবাই আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও প্রতিদিন স্থানীয় থানায় গিয়ে হাজিরা ও আগামী ছ’মাস প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে হবে রিয়াকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us